ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ফের ভূমিকম্প: বাংলাদেশে ২, নেপালে ৪২ ও ভারতে ১৭ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫
  • ৭৫৬ বার

????????????????????????????????????

ফের পরপর দুই দফা ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ সারাদেশ। ভূমিকম্পে সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নেপালে ৪২ ও ভারতের বিহারে ১৭ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের কেদারি থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রথম দফায় বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৩। এর প্রায় আধা ঘণ্টা পর ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে নেপাল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশের বড় একটি অংশ কেঁপে ওঠে। সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শিশু ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের মৃত্যুর ব্যপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়েছে, ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও ভারতের বিহারে ১৭ জন মারা গেছে।
রয়টার্সের খবরে জানানো হয়েছে, ভূমিকম্পের প্রভাবে নেপালে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

ফের ভূমিকম্প: বাংলাদেশে ২, নেপালে ৪২ ও ভারতে ১৭ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫