ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধান উপদেষ্টার সঙ্গে আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১১৫ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন আবু সাঈদের বাবা ও তার দুই ভাই।

আবু সাঈদের ভাইয়েরা জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনুস যখন আবু সাঈদ ও অন্যান্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন, তখন তারা কাঁদছিলেন।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা গর্বিত যে আপনি আবু সাঈদের বিপ্লবী ভূমিকা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের গ্রামে এসে আমাদের সম্মানিত করেছেন।’

তারা জানান, নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলবেন। সেই ফাউন্ডেশন গরিবদের জন্য এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের সহায়তায় কাজ করবে। সেইসঙ্গে তারা তাদের গ্রামে একটি মসজিদ ও মেডিকেল কলেজ নির্মাণ করতে চান। এ জন্য তারা ইতোমধ্যে দুটি মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন।

প্রধান উপদেষ্টা তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কখনো শহিদ আবু সাঈদকে ভুলবে না। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরের দিন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের গ্রামের বাড়িতে তার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধান উপদেষ্টার সঙ্গে আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

আপডেট টাইম : ০৬:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪