ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১০৭ বার

বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বর্ধিত শক্তি ও অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, এখনই সময় সৌদি আরব আমাদের সর্বোত্তম সমর্থন দিতে পারে। দুই দেশের সম্পর্ক অন্যান্য দেশের তুলনায় ‘অনন্য’ ও ‘আলাদা’।

অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়াতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চমৎকার সহযোগিতার ইঙ্গিত।

তিনি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, যাতে তেলসমৃদ্ধ সৌদি আরবে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারে বাংলাদেশ।

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, আরও দক্ষতা অর্জন তাদের আরও ভালো বেতন পেতে এবং দেশে আরও রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

বর্তমানে প্রায় ৩ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। বছরে বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠাচ্ছেন তারা।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি অভিবাসী ও মুসলিম হজযাত্রীকে ভিসা দেয়। ২০২৩ সালে প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত আরও জানান, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী। বন্দর ও লজিস্টিক খাতে, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে এবং আকওয়া পাওয়ারের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহায়তা চেয়েছেন তিনি।

রাষ্ট্রদূত সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুটি পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুটি চিঠি হস্তান্তর করেন।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, আমার সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ, বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পবিত্র কোরআনের একটি অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির প্রতিরূপ উপহার দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান

আপডেট টাইম : ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪