ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

সাত অতিরিক্ত সচিবকে বদলি, একজনের পদোন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১০৬ বার

সাত অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। এক কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে। ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলীকে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। অপর ওএসডি অতিরিক্ত সচিব মো. শেখাবুর রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন্নাহার চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীবকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনোজ কুমার রায়কে ওএসডি করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সাত অতিরিক্ত সচিবকে বদলি, একজনের পদোন্নতি

আপডেট টাইম : ০৭:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪