ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নেত্রকোণার মদনে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৮৮ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ ৭২’র সংবিধান বাতিল ও আওয়ামী সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চপ্পু’র অপসারণের দাবীতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় নেত্রকোণার মদনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মোহাম্মদ সাহাবুদ্দিন (চপ্পু) ১৯৬৭-৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৯-৭০ সালে অবিভক্ত পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ১৯৭০-৭৩ সালে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে পাবনা জেলা বাকশাল’র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ১৯৮০ সালে পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। ২০২০ সালে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিন হন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল দায়িত্বগ্রণ করেন।

মদন উপজেলার ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল শেষে ছাত্র নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আওয়ামী নেতা মোহাম্মদ সাহাবুদ্দিন চপ্পু যতদিন রাষ্ট্রপতি’র পদ থেকে পদত্যাগ না করবে, ততদিন ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়াও বুধবার (২৩ অক্টোবর) রাত ১০:৩৫ এ মদন পৌর শহরে ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নেত্রকোণার মদনে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৩:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪