ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ডিভোর্সের বর্ষপূর্তির পরদিন পরী জানালেন আরেক খবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১০১ বার
গত বছরের ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে চলচ্চিত্র তারকা পরীমনি ও শরিফুল রাজের। গতকাল ডিভোর্সের বর্ষপূর্তি পালন করেছেন পরীমনি। আনুষ্ঠানিকভাবে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন সেই কথাও।

এবার আজ সন্ধ্যায় জানা গেল আরো এক খবর।

সন্তান হওয়ার পর দীর্ঘদিন কাজ থেকে বিরতিতে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফেরেন তিনি। সিনেমার পাশাপাশি বেছে নিলেন ওটিটি! আসছে অক্টোবরে মুক্তি পাবে অভিনীত ওটিটির সেই কাঙ্ক্ষিত কনটেন্টটি! ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমনি। এ তথ্য জানাই ছিল।

তবে তার বিপরীতে এই সিরিজে কে থাকছেন, তা জানা যায়নি! বুধবার (১৮ সেপ্টেম্বর) এক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা গেল, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। যাকে এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে!‘রঙিলা কিতাব’-এর পোস্টার প্রকাশ করে হইচই জানিয়েছে, আসছে অক্টোবরেই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগ লাইনে বলা হয়েছে ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’!

কিঙ্কর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত সাত পর্বের এই ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। পরী ছাড়াও সে সময় শোনা যায়, এতে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা অভিনেতা পলাশ!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ডিভোর্সের বর্ষপূর্তির পরদিন পরী জানালেন আরেক খবর

আপডেট টাইম : ১১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪