ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এনবিআরের আয়কর পরিপত্র প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
  • ৩৮৭ বার

আয়করের ক্ষেত্রে যেসব নতুন বিধি-বিধান প্রণয়ন এবং কর আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে তা করদাতাদের নিকট সহজভাবে উপস্থাপনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘আয়কর পরিপত্র ২০১৬-১৭’ প্রকাশ করেছে। এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাসহ আগ্রহী সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে আয়কর পরিপত্রটি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট http://www.nbr.gov.bd তে আপলোড করা হয়েছে। এছাড়া এনবিআরের www.nbr.gov.bd লিংক থেকেও পরিপত্রটি ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, বিগত ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আহরণের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এ গৌরবোজ্জ্বল অর্জনের কৃতিত্ব করদাতা, এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী মহল এবং সকল পর্যায়ের অংশীজনসহ দেশের সবার।

তিনি বলেন, জাতীয় জীবনের সর্বত্র রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ব্যবস্থাপনা কাঠামোর আওতায় অফিস ব্যবস্থাপনা উন্নয়ন, অংশীজনদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক সৃষ্টি, তথ্য-প্রযুক্তির অধিকতর ব্যবহার এবং সততার সঙ্গে কর্ম সম্পাদনের মাধ্যমে কর ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল ও পরিপালনমুখী করার জন্য এনবিআর নিরলসভাবে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন,করদাতাদের স্বেচ্ছা পরিপালনের মাধ্যমে গত অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। একই সঙ্গে তাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার ফলে আগামী অর্থবছরেও নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এনবিআরের আয়কর পরিপত্র প্রকাশ

আপডেট টাইম : ১১:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬