ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

৫৮ বছরে অলিম্পিক অভিষেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১০৬ বার

অবশেষে স্বপ্ন পূরণ হলো ঝিং জেংয়ের। ৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক হলো এই নারী অ্যাথলেটের। যেখানে টেবিল টেনিস খেলায় তার হাতেখড়ি হয় মাত্র ১১ বছর বয়সে। তখন থেকেই ছোট্ট জেংয়ের স্বপ্ন ছিল বড় হয়ে বিশ্ব কাঁপাবেন, খেলবেন অলিম্পিকে। কিন্তু এতদিন সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে।

প্যারিস অলিম্পিকে অবশেষে অভিষেক হলো। প্রথম রাউন্ডের ম্যাচে জিততে পারেননি, তাতে কি। এই বয়সে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে নামার কৃতিত্বই বা কম কিসের।

জেং ১৯৬৬ সালে চীনে জন্মেছিলেন। মা ছিলেন টেবিল টেনিস খেলোয়াড়। ১১ বছর বয়স থেকে খেলা শুরু, ১২ বছর বয়সেই খেলেন পেশাদার প্রতিযোগিতা। মাঝে টানা ২০ বছর খেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। চীন থেকে চলে গেছিলেন চিলিতে।

তবে অলিম্পিকে খেলার নেশা এমনই যা মানুষকে সব সময় তাড়া করে বেড়ায়। তাই ৫৮ বছর বয়সে নিজের প্রথম অলিম্পিক্স খেলতে এসে প্যারিস গেমসের সব থেকে বয়স্ক প্রতিযোগি হিসেবে রেকর্ড বুকে নাম তুলে নিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

৫৮ বছরে অলিম্পিক অভিষেক

আপডেট টাইম : ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪