ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

লিগস কাপে মেসিকে ছাড়াই মায়ামির দারুণ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১১২ বার

ইন্টার মায়ামিকে গত মৌসুমে লিগস কাপ জিতিয়েছিলেন লিওনেল মেসি। যেটি ছিল নিজেদের ইতিহাসের ক্লাবটির প্রথম শিরোপাও। তবে এবারে একই টুর্নামেন্টে শুরুটা দর্শক সারিতে বসে উপভোগ করতে হলো আর্জেন্টাইন তারকাকে।

কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন মেসি। অবশ্য তাকে ছাড়াই শুরুটা দারুণ হলো ফ্লোরিডার ক্লাবটির। পিউবলার বিপক্ষে আজ রবিবার সকালের ম্যাচে ২–০ গোলের জয় পেয়েছে মায়ামি। এই জয়ে মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।

ইনজুরিতে থাকা মেসি কবে ফিরবেন, তা জানেন না তার সতীর্থরাও। আজ অবশ্য স্ট্যান্ড বসেই সতীর্থদের খেলা উপভোগ করতে দেখা গেছে মেসিকে। যেখান থেকে শেষ পর্যন্ত হাসিমুখেই বাড়ি ফিরেছেন তিনি।

এদিন শুরু থেকে দাপুটে ফুটবল খেলা মায়ামি এগিয়ে যায় ম্যাচের ৯ মিনিটেই। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোহা।

মায়ামি দ্বিতীয় গোলটি করে ৭২তম মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে জর্দি আলবার পাসে লুইস সুয়ারেজ গোল করলে ব্যবধান ২–০ করে মায়ামি। এই দুই গোলই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আর জয় নিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে মায়ামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

লিগস কাপে মেসিকে ছাড়াই মায়ামির দারুণ জয়

আপডেট টাইম : ১০:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪