ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশে সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • ১২৫ বার

বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ব্রিফিংয়ে এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা-সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতি কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন?
জবাবে পেন্টাগন মুখপাত্র বলেন, অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।

ম্যাথু মিলার বলেন, আগের দিনও আমি বলেছিলাম, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংসতা বা সরকারের বিরূদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতা, অর্থাৎ সব ধরনের সহিংসতায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

মিলার আরও বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সরকারের কোনো ধরনের সহিংসতা চালানো উচিত নয়। আমরা অবশ্যই সহিংসতার বৃদ্ধি দেখতে চাই না। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি আমরা দেখতে চাই।

বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়া নিয়ে মিলার বলেন, অন্য দেশগুলোর ক্ষেত্রেও আমরা এগুলোর বিরুদ্ধে বলেছি। বাংলাদেশের ক্ষেত্রেও  আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়ে যাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশে সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪