ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ১২০ বার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে হতাহতের ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে তরুণ ক্রিকেটাররাই শুরুতে এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। শরিফুল-তাওহিদদের পথ ধরে এরপর আরো অনেক ক্রিকেটার এই প্রসঙ্গে মুখ খোলেন।

তবে দলের সিনিয়র ক্রিকেটাররা এই বিষয়ে শুরুতে মুখ খোলেননি। যদিও পরবর্তীতে একে একে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল ফেসবুকে শান্তির বার্তা দিয়েছেন। এবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ।

বুধবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমিন।’

প্রসঙ্গত, কোটা আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

আপডেট টাইম : ১২:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪