ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইলি আগ্রাসনে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ১৪০ বার

গাজায় ইসরাইলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। পৃথিবীর চতুর্দিক থেকে নিন্দার ঝড় উঠলেও যুদ্ধবিরতির কোনো লক্ষ্মন নেই। এরমাঝে ইহুদবাদি দেশটি পশ্চিম তীরে ৩ হাজার ১৩৮ একর জায়গা দখল নেওয়ার ঘোষণা দিয়েছে।

গত তিন দশকের মধ্যে এটি সর্বোচ্চ পরিমানে জমি দখলের রেকর্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিএনএন।

সিএনএন জানিয়েছে, পশ্চিমতীরে নতুন করে যে পরিমাণ জমি দখল করার ঘোষণা দিয়েছে ইসরাইল, তা গত তিন দশকে দখল করা জমির ক্ষেত্রে এটি রেকর্ড।

ইসরাইলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাউয়ের হিসাব অনুসারে, গত ২৫ জুন থেকে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ৩ হাজার ১৩৮ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরাইলিদের জন্য বসতি গড়ে তোলা যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরাইল সরকার প্রায় ২ হাজার ৭৫০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করে ইসরাইল।

ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনে অবৈধ। তবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গত কয়েক দশকে পশ্চিম তীরে বহু ভবন ও বসতি নির্মাণ করে আসছে ইসরাইল।

ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বর্তমানে ৪ লাখ ৯০ হাজারেরও বেশি ইসরাইলি বসবাস করেন।  তাদের সঙ্গেই সেখানে রয়েছে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইলি আগ্রাসনে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর

আপডেট টাইম : ০৬:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪