ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি কর্মচারীদের বিনিয়োগের খবরে পুঁজিবাজারে বড় উত্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ১২৫ বার

বাংলাদেশের পুঁজিবাজারে সরকারি কর্মচারীদের বিনিয়োগের অনুমতি দিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯- এর একটি খসড়া সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যা যাচাইয়ের পর ফেরত এসেছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ জুলাই) দেশের শেয়ারবাজারে সূচকে বড় উত্থান হয়েছে। এ উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২৩.৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২২.১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৮.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৬৫টি কোম্পানির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৭৭০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২০২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৩১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪.৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৭ পয়েন্টে, শরিয়া সূচক ১৬.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৪২.৮৯ পয়েন্ট কমে ১২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০১টি কোম্পানির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

সরকারি কর্মচারীদের বিনিয়োগের খবরে পুঁজিবাজারে বড় উত্থান

আপডেট টাইম : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪