ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইউটিউবে যুক্ত হচ্ছে ‘নোটস’, পাওয়া যাবে যেসব সুবিধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ১৮৪ বার

‘নোটস’ নামের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। এর মাধ্যমে ইউটিউবে থাকা নির্দিষ্ট ভিডিওর ভালো বা খারাপ দিকগুলো আলাদাভাবে লিখে পোস্ট করা যাবে। শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউটিউব।

এক ব্লগ পোস্টে ইউটিউব জানায়, নতুন এ সুবিধা চালু হলে প্রতিটি ভিডিওতে নোটস নামে আলাদা একটি বিভাগ দেখা যাবে। সেখানে ‘হেল্পফুল’ ও ‘আনহেল্পফুল’ নামের দুটি অংশে  ভিডিও সম্পর্কে ভালো বা খারাপ মন্তব্য লেখা যাবে।

এর ফলে দেখার আগেই ভিডিও সম্পর্কে আগাম ধারণা নিতে পারবেন অন্য ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ভিডিওতে থাকা বিভিন্ন পণ্যের রিভিউ লিখিত আকারে পড়া যাবে। ফলে ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানতে পারবেন দর্শকেরা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে চালু করা হবে ইউটিউবের নোটস সুবিধা। তাই বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করে দেখছে ইউটিউব কর্তৃপক্ষ। নোটস সুবিধার স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা গেছে, ইউটিউব ভিডিওর কমেন্ট ও চ্যানেলের ওপরে নোটস বিভাগটি যুক্ত করা হয়েছে। বিভাগটিতে প্রবেশ করলেই বিভিন্ন ভিডিওর নোটস দেখা যায়।

নোটস দেখার পাশাপাশি সেগুলো কবে নাগাদ লেখা হয়েছে, তাও জানাবে ইউটিউব। এতে সহজেই  ভিডিও সম্পর্কে অন্য ব্যবহারকারীদের হালনাগাদ মন্তব্য জানা যাবে।

নোটস সুবিধা চালু হলে ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানার পাশাপাশি সহজে ভুয়া তথ্য সম্পর্কেও অন্যদের সচেতন করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ইউটিউবে যুক্ত হচ্ছে ‘নোটস’, পাওয়া যাবে যেসব সুবিধা

আপডেট টাইম : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪