ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঢাকা আসছেন চীনের উপ-প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৬৭৯ বার

চীনের ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী) লিউ ইয়ানদং বাংলাদেশ সফরে আসছেন। তিনদিনের সফরে আগামী ২৪শে মে তার ঢাকায় পৌঁছার কথা। চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে আসছেন দেশটির শীর্ষ ওই রাজনীতিক। একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য মিলছে। সূত্র মতে, সফরের দিন-তারিখ চূড়ান্ত হলেও সফরসূচি কিংবা আলোচনার এজেন্ডা এখনও ঠিক হয়নি। সফরটি সফল করতে ঢাকা ও বেইজিংয়ের দায়িত্বপ্রাপ্ত কূটনীতিকরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত বাংলাদেশ সফরের আগে চীনের ওই প্রভাবশালী প্রতিনিধির ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, আজ এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের আলাপ-আলোচনায় ওই সফরে ‘বাংলাদেশের ফোকাস’ কি হবে সেটি নির্ধারিত হবে। সামপ্রতিক সময়ে চীনের কোন উপ-প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। অবশ্য এ বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তির আয়োজনে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ঢাকা সফরে আসার কথা। উল্লেখ্য, লিউ ইয়ানদং ২০১৩ সালের গোড়ার দিকে চীনের স্টেট কাউন্সিলের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। চীন সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ওই পদে মোট চারজন রাজনীতিক নিযুক্ত রয়েছেন। তবে সেখানে লিউ ইয়ানদং একমাত্র নারী। ১৯৪৫ সালের নভেম্বরে জন্ম নেয়া ওই রাজনীতিক ১৯৬৪ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দেশটির সিপিসি সেন্টাল কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য। ‘রাজনৈতিক তত্ত্ব’ বিষয়ে উচ্চতর পড়াশোনা করা ওই নারী রাজনীতিকের আইনের ওপরও ডিগ্রি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঢাকা আসছেন চীনের উপ-প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫