ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বন্ধুত্বের পাঁচ তথ্য যা না জানলেই নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬
  • ৪২৭ বার

সৃষ্টি বড়ই অদ্ভূত। পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই আমাদের নেই। বেশি দূরে যেতে হবে না। ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না। এ ধরনের অজানা-অচেনার খোঁজে যাত্রা চলছে। এই সফরে প্রতি রবিবার আমরা ধারাবাহিকভাবে এমন কিছু তথ্য তুলে ধরি, যা শুনে তাজ্জব হতে হয়। আজ ফ্রেন্ডশিপ ডে-তে রইল বন্ধুত্ব নিয়ে কিছু অজানা তথ্য।

১. বিভিন্ন পরীক্ষা ও সমীক্ষায় দেখা গেছে, শিম্পাজি, বেবুন, ঘোড়া, হায়না, হাতি, বাদুড় ও ডলফিনের বন্ধুত্ব করার প্রবণতা সবচেয়ে বেশি। একমাত্র এই প্রাণীরাই অন্য কোনো প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতে পারে। এবং সেই বন্ধুত্ব সারা জীবন থাকে।

২. ২০০৪-এর একটি সমীক্ষার ফলে দেখা গেছে, বিশ্বে গত ২০ বছরে বন্ধুত্বের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে। যেখানে ওই একই সময়ে বন্ধুহীন মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

৩. নৃতত্ত্ববিদ রবিন ডুনবার একটি দীর্ঘ সমীক্ষা চালান বন্ধুত্বের উপর। সমীক্ষা শেষে তিনি দেখেছিলেন, যখন নতুন কেউ আপনার জীবনে আসে, সে আপনার ঘনিষ্ঠমহলে যে কোনও দু’জনের জায়গা নিয়ে নেয়। সেই দু’জন হয় আপনার পরিবারের কোনও সদস্য বা প্রিয় বন্ধুদের একজন।

৪. ১৯৬৭ সালে দশম ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ইংলিশ ব্যান্ড বিটলস-এর বিখ্যাত গানটি ছিল, ‘With a Little Help From My Friends।’

৫. দেখা গেছে কোনো মানুষ যখন চরম অসুখের সম্মুখীন হন, তার সুস্থ হয়ে যাওয়া অনেকটাই নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক পরিচিতির উপর। অর্থাৎ, যার যত বন্ধু, শারীরিক বিপদ থেকে রক্ষায় তার তত সুবিধা। সূত্র: এই সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বন্ধুত্বের পাঁচ তথ্য যা না জানলেই নয়

আপডেট টাইম : ১২:২২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬