ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দলছুট হাতিটি উদ্ধার নিয়ে বিপাকে বিশেষজ্ঞ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬
  • ৪৭২ বার

জামালপুরে বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট একটি হাতি উদ্ধার নিয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের বিশেষজ্ঞ দল। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলে উদ্ধার কারী বিশেষজ্ঞ হাতিটিকে অনুসরণ করেছে। জানা যায়,সম্প্রতি বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট হাতিটি সরিষাবাড়ি উপজেলার ইজারাপাড়া,ফুলবাড়িয়া, পঞ্চপীর, সৈয়দপুর গ্রাম এলাকা ঘুরে সর্বশেষ এক সপ্তাহ ধরে ধারাবর্ষা গ্রামে অবস্থান করছিল।

ভারতীয় বিশেষজ্ঞ দলের প্রধান আসাম রাজ্যের সাবেক প্রধান বন সংরক্ষক ডক্টর রিতেশ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, হাতিটি পানি থেকে ডাঙ্গায় উঠতে পারছেনা। যেখানেই হাতিটি পানিতে উঠার চেষ্টা করছে সেখানেই গ্রামবাসী তাকে বাঁধা দিচ্ছে। বন্যার কারণে বিস্তীর্ণ চরাঞ্চলে পানি থাকায় চেতনানাশক দিয়ে হাতি উদ্ধার করা ঝুঁকিপূর্ণ। তাছাড়া চরাঞ্চলে ট্রাক ও ক্রেন ব্যবহারও সম্ভব নয়।

আমরা অপেক্ষা করছি বন্যার পানি কমলে হাতিটিকে ডাঙ্গায় সুবিধাজনক স্থানে পাবো। সেক্ষেত্রে উদ্ধার সহজ হবে। না হলে অন্য পোষা হাতি দিয়ে তাকে সীমান্তের বনাঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ বিশেষজ্ঞ দলের প্রধান নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ডক্টর তপন কুমার দে জানান, দলছুট হাতিটি পুরুষ। সে অনেকটাই শান্ত স্বভাবের। তারপরও দীর্ঘদিন পানিতে থাকায় ঠিকমতো খাবার না পেয়ে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দলছুট হাতিটি উদ্ধার নিয়ে বিপাকে বিশেষজ্ঞ দল

আপডেট টাইম : ১১:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬