ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

আল্লাহ ও বান্দার গভীর সেতুবন্ধের নাম এতেকাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • ২৫২ বার

এতেকাফ শুরু হয়েছে আরও আগেই। শুরু হয়েছে রহমতের জোয়ার। মসজিদে মসজিদে মুমিন অতিথিরা। পৃথিবীর মায়াজাল ছিন্ন করে পড়ে আছেন আরেক ভুবনে, মসজিদের এতেকাফে। এতেকাফে রচিত হবে আল্লাহ ও বান্দার গভীর সেতুবন্ধ। হজরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভি বলেন, মসজিদের এতেকাফ হচ্ছে আত্মিক প্রশান্তি, হৃদয়ের পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা ও ফেরেশতাকুলের গুণাবলি অর্জন। শবেকদরের সৌভাগ্য ও কল্যাণ লাভসহ সব ধরনের ইবাদতের অখণ্ড সুযোগ লাভের প্রধান উপায়। আল্লাহর রাসুল (স) রোজার শেষ ১০ দিন এতেকাফ করেছেন এবং উম্মতের সৎ ও ভাগ্যবান লোকদের জন্য তা সুন্নত ঘোষণা করেছেন। [হুজ্জাতুল্লাহিল বালিগা-২য় খণ্ড ৪২ পৃষ্ঠা]

রাসুল (স) ইন্তেকালের পূর্ব রমজান পর্যন্ত রোজার শেষ ১০ দিন এতেকাফ করেছেন। [বুখারি শরিফ : ১৯৩৯]

মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন নবীদের এতেকাফের প্রমাণ পাওয়া যায়। হজরত ইব্রাহিম (আ)-এর জন্য কাবা শরিফে তোয়াফ নামাজ ও এতেকাফের নির্দেশ ছিল। বাবা ছেলে ইব্রাহিম-ইসমাইলের যৌথ নির্মাণ ঘর কাবার উদ্দেশ্যে আল্লাহ বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার ঘর পবিত্র রাখ। তোয়াফ, এতেকাফ ও নামাজিদের জন্য। [সুরা বাকারা : ১২৫]

হজরত মুসা (আ) এতেকাফ সাধনায় তুর পাহাড়ে প্রভুর ধ্যানে মগ্ন ছিলেন। [তফসিরে মাআরেফুল কুরআন]

আল্লামা শামী বলেন, উম্মতে মুহাম্মদির জন্য এতেকাফ সুন্নতে কেফায়া। কোনো এলাকার পক্ষ থেকে দু-একজন আদায় করলে সবার দায়িত্ব সেরে যায়। [দুররুল মুখতার]

এতেকাফের ফজিলত সম্পর্কে রাসুল (স) বলেন, যে ব্যক্তি একদিনও এতেকাফ করবে আল্লাহ কেয়ামতের দিন তার এবং জাহান্নামের মধ্যে ৩ খন্দক পরিমাণ ব্যবধান করে দিবেন। এক খন্দক ৫০০ বছরের পথ। [বুখারি শরিফ : ৩৯৬৫]

আল্লামা ইবনুল কাইয়িম (রহ) বলেন, এতেকাফের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মোহনীয় মায়াজাল থেকে মুক্তি লাভ। আল্লাহর সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপন। এতেকাফ যাপনে আত্মার পরম উন্নতি সাধিত হয়। এতেকাফকারীর মনে আল্লাহ প্রেমের ঢেউ খেলে। তার চিন্তা-চেতনা ও বোধে আল্লাহর নৈকট্য লাভই কামনা থাকে। [যাদুল মায়াদ-১৮৭]

প্রভুর প্রেম পরশে যারা আজ মসজিদের অতিথি, আল্লাহ তাদের মঙ্গল করুন।

শিক্ষক : শেখ জনূরুদ্দিন (রহ) দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

আল্লাহ ও বান্দার গভীর সেতুবন্ধের নাম এতেকাফ

আপডেট টাইম : ১০:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪