ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আর্সেনাল-লিভারপুলের সিংহসনের লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ১১৩ বার

শুধু ম্যাচ নয়, এখন শ্বাসরুদ্ধকর লড়াই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও। সিংহাসনে বসে ঘুমায় একজন, ঘুম থেকে উঠে দেখতে হয় আরেকজনের দখলে সিংহাসন। আর্সেনাল ও লিভারপুলের অবস্থা বর্তমানে এমনই।

লিভারপুল এক ম্যাচ জিতলে তারাই শীর্ষে। আবার আর্সেনাল ম্যাচ জিতলে তারা শীর্ষে। গতকাল শনিবার রাতেও ঘটেছে একই ঘটনা। আগের দিন শীর্ষে ছিল লিভারপুল। আজ তাদের সরিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।

শনিবার রাতে ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল। এতে লিভারপুলকে সরিয়ে ফের শীর্ষস্থান দখল করেছে দ্য গানাররা।

এই রাতে আগের ম্যাচে অবশ্য ম্যানচেস্টার সিটি জিতে আর্সেনালকে তৃতীয় স্থানে ফেলে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই মাঠে নেমে ম্যানসিটিকে তিনে নামিয়ে শীর্ষে উঠে গেছে আর্সেনাল।

টানা ১০ ম্যাচ জিতে বর্তমানে ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭১। আর এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। অপরদিকে ৩১ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭০। সিটি-লিভারপুলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলে উপরে লিভারপুল।

গতকাল নিজেদের ঘরের মাঠে ভালো শুরু করেছিল ব্রাইটন। কিন্তু ৩৩ মিনিটে বক্সের ভেতরে ব্রাইটনের তারিখ লেম্টি আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল। সেই পেনাল্টিকে গোল রূপান্তর করেন বুকায়ো সাকা।

প্রথমার্ধের ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে আর্সেনাল। ৬২ মিনিটে মিডফিল্ডার জরিনহোর অ্যাসিস্টে কাই হ্যাভারর্টজের গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। এরপর ৮৯ মিনিটে ব্রাইটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসেবে মাঠে নামা লিন্দ্রো ট্রোসার্ড।

ফলে ব্রাইটনের ঘরের মাঠ থেকে ৩-০ গোলের বড় জয় নিয়েই ফেরে আর্সেনাল। গত আগস্টের পর এই প্রথম ঘরের মাঠে কোনো লিগ ম্যাচে হার দেখল ব্রাইটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আর্সেনাল-লিভারপুলের সিংহসনের লড়াই

আপডেট টাইম : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪