ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ১৪০ বার

অস্ত্রের মুখে জিম্মি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীকে রংপুর শহরের অলিগলি ঘুরিয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। পুলিশ প্রশাসনের আশ্বাসে পরে এ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় লালবাগ থেকে অটো গাড়িতে করে পার্ক মোড়ে আসার পথে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে অস্ত্রের মুখে জিম্মি হন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচর শিক্ষার্থী আনোয়ার হোসেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, লালবাগ থেকে গতকাল রাত সাড়ে ৮টায় অটোতে উঠি পার্ক মোড়ে যাওয়ার জন্য। অটোতে চালকসহ আরও চারজন ছিল। একটু সামনে যাওয়ার পর দুই পাশে দুইজন চেপে ধরে কোমরে ছুড়ি ধরে চুপ থাকতে বলে। তখন অটো ঘুরিয়ে রংপুর মুলাটোল এলাকায় এনে আমার কাছে যা টাকা পয়সা ছিল কেড়ে নেয় এবং বন্ধুবান্ধব যারা আছে তাদের ফোন করতে বলে। কয়েক জায়গায় ফোন দিয়ে ১৫ হাজারের মতো টাকা জোগাড় হয় সেটা নিয়ে অমাকে ছেড়ে দেয়। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি অপরাধীদের শাস্থি চাই।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, বন্ধুকে ছিনতাইয়ের খবর শোনার পর শিক্ষক ও ডিপার্টমেন্টের বড় ভাইদের জানাই। ভাইয়েরা আসলে বিচারের দাবিতে রাতেই মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ এসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে বেরোবি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান মারুফ বলেন, ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা রাতেই অভিযান চালিয়েছি। একজন ছিনতাইকারীর নাম শনাক্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব অপরাধীদের আটক করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪