ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমি তো এখন রিটায়ার্ড : তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ১৯৫ বার
গান কিংবা অভিনয়—কোথাও আগের মতো ব্যস্ততা নেই তাহসান রহমান খানের। বলেছিলেন জুন-জুলাইয়ে অ্যালবাম নিয়ে হাজির হবেন। কিন্তু না, তার আগেই ঈদে হাজির হবেন নতুন গান নিয়ে, সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ। এই গায়ক-অভিনেতার সঙ্গে কথা বলেছেন হৃদয় সাহা।

অ্যালবাম প্রকাশে দেরি

প্রায় সাত বছর আগে (২০১৭ সালের ৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছিল তাহসানের সাত নম্বর একক অ্যালবাম ‘অভিমান আমার’। জনপ্রিয় এই গায়কের পরের অ্যালবামের জন্য ভক্ত-শ্রোতাদের যেন তর সইছিল না। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন অষ্টম অ্যালবামের, এ বছরের জুন-জুলাইয়ে প্রকাশ করবেন বলেছিলেন তাহসান। তবে শুক্রবার জানালেন, আরো কিছুদিন দেরি হতে পারে।

তাহসান বললেন, ‘দিন-রাত এই অ্যালবামের পেছনেই সময় দিচ্ছি। আমার প্রতিটা অ্যালবাম নিয়েই বিশেষ কিছু পরিকল্পনা থাকে, এটা নিয়েও আছে। জুলাইয়ের দিকে প্রকাশ করার ভাবনা থাকলেও দেরি হতে পারে, তবে এ বছরই প্রকাশ করব—এটা নিশ্চিত।’এর আগে তাহসান জানিয়েছিলেন, অষ্টম অ্যালবামে গান থাকবে ৮-৯টি।

সব গানের কথা ও সংগীতায়োজন তাহসানেরই। শুধু তাই নয়, নাম ঠিক না হওয়া অ্যালবামটি প্রকাশিত হবে তিন ভাষায়। বাংলা তো অবশ্যই, আরেকটি ভাষা ইংরেজি। তিন নম্বর ভাষার বিষয়ে এখনই জানাতে চান না তাহসান। চমক রাখতে চান।
ফারিণের সঙ্গে গান

অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাহসান। তাঁদের পর্দা রসায়ন দারুণ পছন্দ দর্শকের। জুটি হয়ে তাঁরা কাজ করছেন বিজ্ঞাপনচিত্রেও। এবার প্রথমবার দ্বৈত গানে পাওয়া যাবে তাঁদের। অভিনয়ের পাশাপাশি ফারিণ গাইতে জানেন, খবরটা জানে তাঁর ভক্তরা। প্রথমবার মৌলিক গানে পাওয়া যাবে অভিনেত্রীকে। ঈদের ‘ইত্যাদি’তে প্রচারিত হবে দুজনের দ্বৈত গান ‘রঙে রঙে রঙিন হব’। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজনে রয়েছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে দ্বৈত গান করার পুরো কৃতিত্ব তাহসান দিলেন হানিফ সংকেতকে। গায়ক বলেন, ‘আসলে আমাদের দুজনকে দিয়ে গাওয়ানোর ভাবনাটা হানিফ সংকেত ভাইয়ের, তিনিই ভালো করে বলতে পারবেন কেন আমাদের একসঙ্গে গাইয়েছেন। গানের কথাগুলো খুব সুন্দর। সহশিল্পী হিসেবে ফারিণের সঙ্গে এর আগে বহু কাজ করেছি, গানে এবারই প্রথম দুজনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হলো। এটা ফারিণেরও প্রথম গান।’

মিস করেন না নাটক

বছর কয়েক আগেও ঈদের নাটকে তাহসানের সরব উপস্থিতি ছিল। দর্শক বিশেষ আগ্রহ নিয়ে দেখত তাঁর অভিনীত নাটক-টেলিছবি। প্রায় তিন বছর হবে নাটকে নেই তাহসান। কিছুদিন আগে কালের কণ্ঠকে বলেছিলেন, ‘আমার জীবনে টেলিভিশনের অধ্যায়টা শেষ করেছি।’ কিন্তু নাটকের দর্শক তাঁকে খুব মিস করে। তাহসান কি একেবারেই মিস করেন না নাটক? ‘না, মিস করি না। যখন নিয়মিত অভিনয় করেছি তখন উপভোগ করেছি। তবে একটা সময় পর তো বিরতি নিতেই হয়, আমিও নিয়েছি। এখানে মিস করার কিছু নেই’, বললেন এই গায়ক-অভিনেতা।

আমি তো রিটায়ার্ড

আগেই বলেছেন, এখন তিনি গানের অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক-সিনেমায় আর ফিরবেন না, যদি অভিনয় করেন, ওটিটিতে করবেন। তো গানের বাইরে অভিনয়ের কোনো খোঁজখবর আছে? রসিকতা করে হাসতে হাসতে তাহসান বললেন, ‘আমি তো এখন রিটায়ার্ড।’ তারপর বললেন, ‘আপাতত নতুন কোনো প্রজেক্ট নেই হাতে। ওটিটিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এ বছরই ওটিটিতে পাওয়া যাবে আমাকে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমি তো এখন রিটায়ার্ড : তাহসান

আপডেট টাইম : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪