ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫০ হাজার শিক্ষক নিয়োগ : সোমবার শূন্যপদের তথ্য সংশোধন শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ১৩২ বার

দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার। এ জন্য গত ২৯ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। এদিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের তথ্য দেওয়ার কার্যক্রম শুরু হয় যা ১৮ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫ মার্চ পর্যন্ত করা হয়।সম্প্রতি এনটিআরসিএ পরিচালক কাজী কামরুল আহছানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ পর্যন্ত দাখিল করা তথ্যে যদি কোনো ভুল-ত্রুটি থাকে, তবে তা রিকুইজিশন প্ল্যাটফর্মে সংশোধন/সংযোজন/বিয়োজন করা যাবে ২০ মার্চ সকাল ১০টা থেকে ২৫ মার্চ রাত ১২টা পর্যন্ত।

এতে এনটিআরসিএ জানিয়েছিল, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এনটিআরসিএর অধিভুক্ত চাহিদা প্রদান ইচ্ছুক সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে চাহিদা দিতে হবে। আগে জারিকৃত কোনো গণবিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ই-রিকুইজিশন প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত সব শূন্যপদের চাহিদা পুনরায় দিতে হবে। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

অতি অগ্নিঝুঁকিতে রাজধানীর যেসব রেস্তোরাঁ ও শপিংমল
এ সংক্রান্ত একটি নির্দেশিকা এনটিআরসিএ ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্ল্যাটফর্ম নামে পাওয়া যাবে। জেলা শিক্ষা অফিসাররা ২০ মার্চ থেকে তাদের আওতাধীন সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রিকুইজিশন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে জমা দেবেন। ই-রিকুইজিশন যাচাইয়ের সময় কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে দিয়ে তা সংশোধন করে জমা দেওয়া যাবে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ আবেদনের সময় শেষ হলেও ১৯ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

৫০ হাজার শিক্ষক নিয়োগ : সোমবার শূন্যপদের তথ্য সংশোধন শেষ

আপডেট টাইম : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪