ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এমপিওভুক্ত হচ্ছেন আরও সাড়ে ৫ হাজার শিক্ষক-কর্মচারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ১৭৭ বার

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৫ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ৪ হাজার ৬৯৬ জন ও কলেজের ৭৬৭ জন রয়েছেন।এ ছাড়া ২ হাজার ৮২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪৫৩ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ১৩২ জন প্রভাষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

মঙ্গলবার (১৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।

এতে শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।

নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৪ হাজার ৬৯৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩১০, চট্টগ্রামের ৩৩৮, কুমিল্লার ২৮৯, ঢাকার ৭৪১, খুলনার ৫৯১, ময়মনসিংহের ৫১৪, রাজশাহীর ১ হাজার ৬১, রংপুরের ৬৮৩ এবং সিলেটের ১৬৯ জন।

কলেজের ৭৬৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৩ জন, চট্টগ্রামের ২৪, কুমিল্লার ৪৩, ঢাকার ১৬০, খুলনার ৭৬, ময়মনসিংহের ১১৮, রাজশাহীর ১২৩, রংপুরের ১০৫ এবং সিলেট অঞ্চলের রয়েছেন ৪৫ জন।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, নিয়ম অনুযায়ী-গত কয়েকমাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। জানুয়ারি মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকই বেশি।

প্রতি দুমাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৭ জানুয়ারি বেসরকারি স্কুল-কলেজের ৯ হাজার ৬৫০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এমপিওভুক্ত হচ্ছেন আরও সাড়ে ৫ হাজার শিক্ষক-কর্মচারী

আপডেট টাইম : ১১:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪