ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মদনে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ শিশু নিহত, আহত-৬, আটক-৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ১৫৭ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ শুক্রবার বিকালে যাত্রা খালের ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে সজীব (১২) নামের এক শিশু নিহত হয়েছে। উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এ ঘটনা পুলিশ ৫ জনকে আট করেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে। নিহত সজীব পশ্চিম ফতেপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।

জানা যায়, পশ্চিম ফতেপুরের ওয়ারেছ মিয়াসহ ১৪ জন একই গ্রামের হেকিম মুন্সিদের কাছ থেকে যাত্রা খালের এই অংশটি ইজারা পত্তন নেয়। মাছ ধরার জন্য শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ওয়ারেছ মিয়া সেচ মেশিনে পানি শুঁকাতে থাকলে হেকিম মুন্সি এসে বাঁধা দিয়ে মেশিন বন্ধ করে দেয়। এ নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে আব্দুর রহিমের বাড়ি পাশে সড়কে সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে শিশু সজীব গুরুতর আহত হয়। তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত আব্দুল হেকিম, সোলেমান, হৃদয়, রব্বানীকে মদন হাসপাতালে এবং এরশাদ, সোহাগকে তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মল্লিক, চান মিয়া, আনছু মিয়া, ওয়াকিব, শামসুল ইসলাম (ওয়াশিদ)কে আটক করে।

নিহতের দাদা হেকিম মুন্সি জানান, যাত্রা খালের ডুবার এ বছরের পত্তনের টাকা পরিশোধ না করেই তারা মাছ ধরতে যায়। বাঁধা দেওয়া সংর্ঘষের ঘটনা ঘটে।

ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজীব নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মদনে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ শিশু নিহত, আহত-৬, আটক-৫

আপডেট টাইম : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪