ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ নারী জনপ্রতিনিধি একসঙ্গে দিচ্ছেন এসএসসি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ১৫২ বার

নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাবেক-বর্তমান তিন নারী জনপ্রতিনিধি। তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন।

রোববার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের কেন্দ্রসচিব সামসুন্নাহার।

জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া মুর্শিদা বেগম বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। শিলা খাতুন পাঁকা ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং শাহানাজ বেগম একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

উপি সদস্য শিলা খাতুন বলেন, অষ্টম শ্রেণি পাশের পরই পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হই। তবে পড়ালেখার আক্ষেপটা ছিল। সর্বশেষ স্বামীর অনুপ্রেরণায় আবার লেখাপড়া শুরু করেছি।

সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন বলেন, দশম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়। তারপর আর পরীক্ষা দেওয়া হয়নি। লেখাপড়া জানা থাকলে যেকোনো সময় কাজে আসে। সংসার জীবনের পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যেতে চাই।

পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম বলেন, শিক্ষার কোনো বয়স নেই। ছেলে-মেয়ে সবাই শিক্ষিত। একজন জনপ্রতিনিধি হিসেবে আমারও শিক্ষিত হওয়া জরুরি। তাই পুনরায় লেখাপড়া শুরু করেছি।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব সামসুন্নাহার বলেন, তিন নারী জনপ্রতিনিধি শেষ পর্যন্ত যে লেখাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন, সেজন্য তাদের সাধুবাদ জানাই। তাদের এই আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবে।

বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লেখাপড়ার কোনো বয়স নেই। আর তারা সংসারের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

৩ নারী জনপ্রতিনিধি একসঙ্গে দিচ্ছেন এসএসসি পরীক্ষা

আপডেট টাইম : ০৪:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪