ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শেখ হাসিনার মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল: যুব ও ক্রীড়া মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫১ বার

‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে এত ভালোবাসেন যে, পৃথিবীতে তার মত খেলাপ্রেমী প্রধানমন্ত্রী আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না।’

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রথম ব্যাট (ক্রিকেট) প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা নিজেও একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাবাও স্বনামধন্য ফুটবলার ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলের জনক। শুধু ফুটবল নয়, তিনি ক্রিকেট ও বাস্কেটবলও ভালো খেলতেন। সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শহিদ শেখ জামালও কৃতি খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর পুরো পরিবারই প্রত্যক্ষভাবে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত।

তিনি বলেন, এমকে স্পোর্টসকে আইসিসি ইতোমধ্যে ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন দিয়েছে। বাংলাদেশেই এখন থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরি হবে জেনে আমি সত্যি গর্বিত। আমি বিশ্বাস করি, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট অনেকদূর এগিয়ে যাবে। স্বল্প মূল্যে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ক্রিকেটসামগ্রী পাবেন। কাস্টমাইজড করা যাবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের সীমানা ছাড়িয়ে এমকেএস স্পোর্টস আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে পরিগণিত হবে। বাংলাদেশে তৈরি স্পোর্টস ইকুইপমেন্ট বিদেশে রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড়সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শেখ হাসিনার মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল: যুব ও ক্রীড়া মন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪