ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শোয়েব-মিরাজ ঝড়ে খুলনাকে মাটিতে নামাল বরিশাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩৮ বার

শ্বাসরুদ্ধর ম্যাচে শোয়েব মালিক ও মেহেদী হাসান মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারাল ফরচুন বরিশাল। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ৪ ম্যাচ জয়ের পর অবশেষে হার দেখল আনামুল হক বিজয়ের খুলনা।

এদিন শেষ ওভারে বরিশালের জয়ের জন্য ১৮ রানের কঠিন সমীকরণ ছিল। বোলিংয়ে শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে ইনফর্ম শোয়েব ও মিরাজ। তবে দুই তারকা ৪ বলেই সমীকরণ মিলিয়ে ফেলেন। এই ৪ বলে যাথাক্রমে রান আসে, ৬, ১, ৪, ৬, ১ (ওয়াইড)।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যান তামিম ইকবালরা।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। নাহিদুল ইসলামের বলে ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ। এরপর তামিম (২০), সৌম্য সরকার (২৬) ও মুশফিকুর রহিম (২৭) ভালো সম্ভাবনা জাগালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদও (৪) ব্যর্থ হন।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে রীতিমতো ঝড় তোলেন মালিক ও মিরাজ। শোয়েব শেষ পর্যন্ত ২৫ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। আর মিরাজ ১৫ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন।

খুলনা বোলর ফাহিম আশরাফ ৩টি উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা খুলনার হয়ে দুই পাকিস্তানির শেষের ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় খুলনা। মোহাম্মদ নওয়াজ ২৩ বলে ৪টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। আর ফাহিম আশরাফ ১৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩২ করেন। এছাড়া ২৪ বলে ৩৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

বরিশালের হয়ে শোয়েব মালিক ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট পান।

ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন শোয়েব মালিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শোয়েব-মিরাজ ঝড়ে খুলনাকে মাটিতে নামাল বরিশাল

আপডেট টাইম : ০৯:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪