ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পাকিস্তানের ক্রিকেটে অশান্তি, আশরাফকে দায়ী করলেন ইনজামাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ১৩৪ বার

পাকিস্তানের ক্রিকেটে অশান্তির জন্য সদ্য পদত্যাগ করা পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফকে দায়ী করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক।

সম্প্রতি স্থানীয় একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক
প্রধান নির্বাচক ইনজামাম বলেন, ‘ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট চলা অবস্থায় পিসিবি চেয়ারম্যান বলেছেন- টুর্নামেন্টের জন্য যে দল বাছাই করা হয়েছে সেটা বোর্ডের গড়া দল নয়, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের বাছাই করা দল। তার এমন কথায় খেলোয়াড়দের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে।’

জাকা আশরাফ গত বছর পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ ওঠে ইনজামাম উল হকের বিরুদ্ধে। এ কারণে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়। এমন অভিযোগ ওঠার পর প্রধান নির্বাচকের দায়িত্ব্ থেকে পদত্যাগ করেন ইনজামাম।

পদত্যাগের পর ইনজামাম বলেন, লোকেরা কানকথা শুনে আমাকে নিয়ে নেতিবাচক কথা বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করাই ভালো। যদি পিসিবি আমার বিরুদ্ধে তদন্ত করতে চায় করুক; কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমার সম্পর্কে বাজে কথা বলা ঠিক না।

ইনজামাম সেই সময়ে আরও বলেন, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো সামনে আনুন। আমি পিসিবিকে বলেছি, যে অভিযোগ করা হয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্লেয়ার এজেন্ট কোম্পানি- এ বিষয়গুলো আমাকে কষ্ট দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পাকিস্তানের ক্রিকেটে অশান্তি, আশরাফকে দায়ী করলেন ইনজামাম

আপডেট টাইম : ০৮:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪