ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করাই প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ৩২৯ বার

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। দেখেছি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা।

আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন ও পূজা অর্চনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি  বলেন, সারাজীবন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিলাম এখনো আছি। স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীদের স্বজনদেরও মাথায় রাখতে হবে কোনো মৃত্যু হলে হাসপাতালে এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কি কারনে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনো করোনা শেষ হয়ে যায়নি। যারা অসুস্থ রোগী, বৃদ্ধ তারা জনসমাগম এড়িয়ে চলবেন। নিয়মিত মাস্ক পরিধান করবেন।

এর আগে মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের অভর্থনা গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করাই প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪