ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আজম খান মাঠে ঢুকতেই ‘বিগ শো’র থিম সংগীত বাজানো নিয়ে বিতর্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১৩০ বার

এর আগেরবার পাকিস্তান যখন নিউজিল্যান্ড সফর করেছিল, তখন গ্লেন ফিলিপস ব্যাটিংয়ে নামার সময় বেজে ওঠে রেসলিং তারকা জন সিনার থিম সংগীত। পাকিস্তানের এবারের সফরেও রেসলিং তারকাদের থিম সংগীত বাজানোর সেই ধারা বজায় রেখেছে নিউজিল্যান্ড।

তবে এবার একটু সমালোচনার মুখেই পড়লেন ডুনেডিন স্টেডিয়ামের ডিজে। আজ বুধবার নিউজিল্যান্ডের দেওয়া ২২৫ রানের লক্ষ্যে এক পর্যায়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৯৫। তখন উইকেটে থাকা বাবর আজমের সঙ্গে যোগ দিতে আসেন আজম খান। তখন বেজে ওঠে রেসলিং তারকা বিগ শো’র (পল উইল) থিম সংগীত।

যদিও এটিকে খুব ভালোভাবে নেয়নি পাকিস্তানিরা। কারণ, বিগ শো’র মতোই দীর্ঘদেহী হওয়ায় আজম খানকে কটাক্ষ করা হয়েছে কি না সেদিকে ইঙ্গিত রেখেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক ফরিদ খান লিখেছেন, ‘আজম খান যখন ব্যাট করতে নামেন তখন দ্য বিগ শো’র প্রবেশ সঙ্গীত বাজানো খুবই দুঃখজনক ব্যাপার।’

ফরিদের সেই টুইটের সঙ্গে সুর মিলিয়েছেন অনেক পাকিস্তানি। পাকিস্তান বোর্ডকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন ফরিদ, ‘পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) উচিত বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনা তোলা।’

পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার মঈন খানের ছেলে আজম। তিনিও উইকেটকিপার ব্যাটার। চলমান নিউজিল্যান্ড সফরে তিনিই উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন। এদিন ২৫ বছর বয়সী ব্যাটার ১০ রানের বেশি করতে পারেননি। ২০২১ সালে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হওয়া আজম এখনো পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আজম খান মাঠে ঢুকতেই ‘বিগ শো’র থিম সংগীত বাজানো নিয়ে বিতর্ক

আপডেট টাইম : ১২:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪