ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মেসি কী হতে পারবেন এবারের ‘ফিফা দ্য বেস্ট’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ১২১ বার

আজ রাতেই জানা যাবে, কে হচ্ছেন এবারের ‘ফিফা দ্য বেস্ট’। আজ দিবাগত রাত দেড়টা থেকে লন্ডনে বসবে জমজমাট এ আসর। সরাসরি দেখা যাবে ফিফা প্লাস ওয়েবসাইট ও ফিফার অফিশিয়াল অ্যাপে। আর এ আয়োজনের দিকে সবার নজর থাকাটাই স্বাভাবিক। সেরা পুরুষ খেলোয়াড় ক্যাটাগরিতে যে আছেন স্বয়ং লিওনেল মেসি।

এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। যারা প্রত্যেকেই এ বছর স্বাক্ষর রেখেছেন নিজ নিজ প্রতিভার। ফিফা এবারের সেরা পুরুষ ফুটবলার বেছে নেওয়ার জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের নৈপুণ্যকে বিবেচনা করেছে। সে হিসাবে কাতার বিশ্বকাপের পারফরম্যান্স হিসাবের খাতায় না থাকাটা মেসির এবারে বিজয়ী হওয়ার পথে অন্তরায় বটে। সে তুলনায় অর্জনের বিচারে হালান্ড অনেকখানি এগিয়ে।

ফিফা বর্ষসেরা নারী খেলোয়াড়, নারী দলের কোচ ও সেরা নারী গোলকিপার পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে ২০২২ সালে ১ আগস্ট থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়কালকে। পুরুষ বর্ষসেরাদের ক্ষেত্রে এ সময়কাল ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত।

ফিফার বিশেষজ্ঞ প্যানেলের বিচারকেরা একটি সংক্ষিপ্ত তালিকা করেন। পুরুষ ও নারীদের জন্য দুটি আলাদা বিশেষজ্ঞ প্যানেল কাজ করেছে। পুরুষদের জন্য বিশেষজ্ঞ এ প্যানেলে ছিলেন পিওতর চেক (চেক), দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট), বার্ট এমারটন (অস্ট্রেলিয়া), রিও ফার্ডিনান্ড (ইংল্যান্ড), আসামোয়াহ জিয়ান (ঘানা), কাকা (ব্রাজিল), মারিও কেম্পেস (আর্জেন্টিনা), অ্যালেক্সিস লালাস (যুক্তরাষ্ট্র), জন ওবি মিকেল (নাইজেরিয়া), পার্ক জি-সুং ( দক্ষিণ কোরিয়া), ইভান ভিসেলিচ (নিউজিল্যান্ড)।

এছাড়া নারীদের প্যানেলে ছিলেন মার্সি আকিদে (নাইজেরিয়া), শার্লি ক্রুজ (কোস্টারিকা), অ্যামি ডুগান (অস্ট্রেলিয়া), ইসাবেলা এচেভেরি (কলম্বিয়া), মিয়া হ্যাম (যুক্তরাষ্ট্র), জেসিকা উয়ারা (ফ্রান্স), মানা ইওয়াবুচি (জাপান), মানন মেলিস (নেদারল্যান্ডস), পাত্রিজিয়া পানিচো (ইতালি), ক্লেমেন্তাইন তোরে (আইভরি কোস্ট), ক্রিস্টি ইয়ালোপ (নিউজিল্যান্ড)।

ফিফার সদস্য সব জাতীয় নারী ও পুরুষ দলের কোচ ও অধিনায়ক এবং সেই দেশের একজন ফুটবল বিশেষজ্ঞ সাংবাদিক এ পুরস্কারের জন্য ভোট দিয়েছেন।

এছাড়া ফিফার ওয়েবসাইট ও অ্যাপে সারা বিশ্বের ফুটবলপ্রেমী সমর্থকরা ১৪ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে ভোট দেন। এবার ভোট জমা পড়েছে প্রায় ১০ লাখ ফুটবলপ্রেমীর। এই ভোটেই নির্বাচিত হবেন এবারের বিজয়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মেসি কী হতে পারবেন এবারের ‘ফিফা দ্য বেস্ট’

আপডেট টাইম : ০৯:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪