ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ড. ইউনূসের জেল ইস্যুতে ফজলুর রহমান মূর্খরা সিংহাসনে, জ্ঞানীরা রাস্তায় মাথা নিচু করে হাঁটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ২৩০ বার

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।  ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

সম্প্রতিএকটি বিশেষ সাক্ষাৎকারে ড. ইউনূসের কারাদণ্ড ইস্যুতে তীব্র নিন্দা জানান বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন ড. ইউনূস। সেই নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ডের খবরটি শুনে আমার মনে হয়েছে, ধরণী তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে ঠুকে যাই।

কারণ আমি দেশটির জন্য যুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধ। এই দেশে প্রফেসর ইউনূসের মতো সাদা মানুষ, যার জীবন দুধের চেয়ে সাদা। এ ধরনের মানুষের শাস্তি হবে এটা শোনার জন্য কোনো দিন প্রস্তুত ছিলাম না। সেই সময় একইভাবে সক্রেটিসকেও শাস্তি দিয়েছিল তৎকালীন ক্ষমতাপিপাসুরা।

তিনি বলেন, যে জাতি তার সুসন্তানকে সম্মান করে না, সেই জাতিতে কখনো সুসন্তান জন্ম নেয় না। যে জাতি তার জ্ঞানি সন্তানকে মূল্যায়ন করে না, সেই জাতিতে কোনো দিন জ্ঞানী জন্মগ্রহণ করে না।

আমাদের দেশটা আজকে এই পর্যায়ে গেছে যে, মূর্খরা সিংহাসনে বসে আছে, জ্ঞানীরা রাস্তা দিয়ে মাথা নিচু করে হাঁটে। আর ডাকাতরা চিৎকার করে রাস্তায় মিছিল করে। জ্ঞানী মানুষেরা মুখ লুকিয়ে বেঁচে থাকে এই সমাজে।  এটিই হলো হাসিনার নেতৃত্বের সমাজ।

ফজলুর রহমান বলেন, এই সমাজের কারও ইজ্জতের মূল্যায়ন নেই। মূল্যায়ন তো দূরের কথা, জ্ঞানী-গুণী মানুষ যে কোনো সময় তার সম্মান হারাতে পারে। তারই অনন্য দৃষ্টান্ত ইউনূসের মতো মানুষকে কারাদণ্ড দেওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ড. ইউনূসের জেল ইস্যুতে ফজলুর রহমান মূর্খরা সিংহাসনে, জ্ঞানীরা রাস্তায় মাথা নিচু করে হাঁটে

আপডেট টাইম : ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪