ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচন দেখতে চান রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ বিদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছেন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ জন বিদেশি।

সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) এসব আবেদন জমা পড়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসতে ইচ্ছুক আবেদনকারীদের মধ্যে আফ্রিকান ইলেকট্রোরালের ১১ জন রয়েছেন। এ ছাড়া কমনওয়েলথ থেকে পাঁচজন ও ইউরোপিয়ান ইউনিয়নের চারজন ভোট পর্যবেক্ষণে আসার আবেদন করেছেন। পাশাপাশি ভোট পর্যবেক্ষণে পাঁচ সদস্য বিশিষ্ট কারিগরি দল পাঠাতে চায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই)।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে বিদেশি সাংবাদিক, ব্যক্তি পর্যবেক্ষক ও সংস্থা নিবন্ধন করেছেন। রয়টার্সের সাংবাদিকসহ মোট ৮৭ পর্যবেক্ষক-সাংবাদিক ও চারটি সংস্থা নিবন্ধন করেছে। আশা করছি, সামনে আরও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন করবে। সেজন্য আমরা আবেদনের সময় বাড়িয়েছি।

এর আগে, নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল কমিশন। পরে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে আবেদন করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচন দেখতে চান রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ বিদেশি

আপডেট টাইম : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩