ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মাগুরায় পুরোহিত হত্যার জঙ্গি মিশন ব্যর্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬
  • ৫১৩ বার

মাগুরা নতুন বাজারে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের পুরোহিত হত্যায় জঙ্গিদের মিশন ব্যর্থ হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশের সন্দেহ, পুরোহিতের ওপর হামলার জন্যই ওই যুবকরা মন্দিরে আসে। কিন্তু পুরোহিতকে না পেয়ে তারা ফিরে যায়।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মন্দিরের মধ্যে পায়চারি করার সময় সিসি টিভি ক্যামেরায় ধরা পড়া সন্দেহভাজন ওই চার যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মন্দিরের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় সোমবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ৪ যুবক একটি রিকশায় চেপে কালি মন্দিরের সামনের রাস্তায় নেমে যায়। এ সময় তাদেরকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল।

পরে ওই চার যুবকের একজন কালি মন্দিরের ভেতরে ঢুকে সন্দেহজনক আচরণ করে। তার বাম হাতে কাগজের ব্যাগে প্যাচানো লম্বা কিছু একটা ছিল। যা চাপাতি জাতীয় কিছু হতে পারে বলে সন্দেহ করে মাগুরা পুলিশ।

সন্দেহভাজন ওই যুবক তাবিজ ও তদবিরের কথা বলে মন্দিরের সামনে থাকা সমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজ করে। কিন্তু পুরোহিত মন্দিরে নেই এবং তাবিজ দেন না জানানো হলে তিনি তাবিজের পরিবর্তে ফুল নেওয়ার কথা বলে আবারও পুরোহিত কখন আসবেন জানতে চায়।

হলুদ পাঞ্জাবি পরিহিত যুবকের বয়স ২৪-২৫ বছর হবে। তার সঙ্গে ছিল শার্ট-প্যান্টসহ পরিপাটি পোশাকে মধ্য বয়েসি আরও তিনজন। যুবকটি বারবার ফোন দিচ্ছিলেন ও তার সঙ্গে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছিল। এর কিছুক্ষণ পরেই যুবকটি দ্রুত মন্দির থেকে বের হয়ে যায়। এ ঘটনার পর মন্দির এলাকা এবং পুরোহিত পরেশ মজুমদারের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরার এসপি একেএম এহসান উল্লাহ জানান, বিষয়টি জানার পরপরই সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করি। দেখে মনে হচ্ছে পুরোহিতের ওপর হামলার উদ্দেশে সন্দেহভাজন ওই যুবক মন্দিরে প্রবেশ করেছিল। কিন্তু পুরোহিতকে না পেয়ে তাদের মিশন ব্যর্থ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

মাগুরায় পুরোহিত হত্যার জঙ্গি মিশন ব্যর্থ

আপডেট টাইম : ১১:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬