ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গুলশান-কিশোরগঞ্জে হামলার তথ্য উদঘাটন হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০১৬
  • ৭৭৯ বার

গুলশান ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার ঘটনার তথ্য উদঘাটন হয়েছে বলে দাবি করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘ভেবেছিলাম খালেদার শুভবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু দুইদিন পরই তিনি আবার স্বরূপে উদয় হলেন। আমরা তাকে ধন্যবাদ দিয়েছিলাম এখান থেকে। কিন্তু তার চরিত্রে পরিবর্তন হয়নি। কাল যখন তার বক্তব্য শুনলাম, বিস্মিত হলাম। সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো নিন্দা না জানিয়ে তিনি নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন; আওয়ামী লীগের উপর মিথ্যাচার করলেন।’

নাসিম বলেন, খালেদা জনগণের মন জয় করতে ঐক্যের কথা বলেছিলেন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। তার আসল চেহারা পরিষ্কার হয়ে গেছে। খালেদা এবারও হেরে যাবেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের সব রহস্য উদঘাটন হয়ে গেছে, প্রমাণ চলে এসেছে।

১৪ দলের নেতাদের তিনি বলেন, এলাকায় যান, ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের সব ইউনিয়ন, উপজেলা ও জেলায় সাংবাদিক, কবি-সাহিত্যিকসহ সবাইকে নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করুন। আর ১১ তারিখে পতাকা হাতে শহীদ মিনারে আসুন, লক্ষাধিক মানুষের প্রতিরোধ সমাবেশ করে বিশ্বকে দেখিয়ে দিন যে বাংলার মানুষ এসব সমর্থন করে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গুলশান-কিশোরগঞ্জে হামলার তথ্য উদঘাটন হয়েছে

আপডেট টাইম : ০৭:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০১৬