ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নির্বাচন বানচাল করতে ৭১-এর পরাজিত শক্তি পথে নেমেছে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে ৭১ এর পরাজিত শক্তি পথে নেমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৪ নভেম্বর) ইডেন কলেজের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করতে ৭১ এর পরাজিত শক্তি যড়যন্ত্র করছে। এবার নির্বাচনকে বানচাল করতে তারা পথে নেমেছে। আমরা কী একদিনে ৫শ বোমা হামলা দেখতে চাই নাকি ১শ সেতু উদ্বোধন চাই, তা আমাদেরকে বেছে নিতে হবে।

নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, কোচিং ও গাইড ব্যবসায়ীরা আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করছে। স্বার্থ হাসিলের জন্য কতিপয় রাজনৈতিক দল তাদের পেছনে ইন্ধন দিচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দিতে।

ইডেন কলেজ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই কলেজটি শুরুর পর থেকে নানান জায়গায় স্থানান্তরিত করতে হয়েছে। আজকে কলেজ যে অবস্থায় এসেছে, এর জন্য ১৫০ বছর লেগেছে। এ অঞ্চলের নারীদের উচ্চশিক্ষা গ্রহণে ইডেন কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে কলেজটি সবার আগে ছিল।

তিনি বলেন, নারী ক্ষমতায়নের অগ্রদূত লীলা নাগ থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, সংগীত শিল্পী সানজিদা খাতুন, নৃত্যশিল্পী লায়লা হাসান এবং পুষ্টিবিশেষজ্ঞ সিদ্দিকা কবিরসহ অনেকেই এখানে শিক্ষাগ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নির্বাচন বানচাল করতে ৭১-এর পরাজিত শক্তি পথে নেমেছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩