ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মুমিনের জীবনের খোলাসা যে সুরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ১৮৬ বার

পবিত্র কুর’আনের সুরা আসরে যে হাকিকত বর্ণনা করা হয়েছে তা আমাদের জীবনের পাথেয়। এই সুরা আমাদের দুনিয়াবি জীবনের খোলাসা।

মানুষের এই দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত থাকে। কারো ৩০ থেকে ৪০, কারো বা ৬০ থেকে ৭০ বছর। এবং দুনিয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষও আছে, কেউ রাজা কেউ প্রজা, কেউ ডাক্তার কেউ উকিল।

মানুষ যেমনই হোক না কেন, তাকে এই দুনিয়ার সময়কে অতিবাহিত করে আখেরাতের অনন্তকালের সময়ের দিকে তাকে যাত্রা করতে হবে।

এটা মুসলমানের মৌলিক বিশ্বাস। এই আকিদা বা বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। তাই এখানে সেই অনন্তকালের জীবনে যদি আমরা ভালো কাজ এবং ইমান ছাড়া পৌঁছাই তাহলে নির্ঘাত আমরা ক্ষতির মধ্যে থাকবো।

এজন্য এমন চারটি বিষয় আছে যেগুলোও ওপর নিজেদের জীবন পরিচালনা করতে পারলে ওই সময় আমাদের জন্য কখনো ক্ষতির হবে না। যে চারটি কথা কুর’আনে সুরা আসরে বলা হয়েছে।

এক. ইমান। ইমান ছাড়া কেউই সফল হতে পারে না।

দুই. সৎ কাজ করা। নেক আমল করা। নিজের দৈনন্দিন কাজ সততার সঙ্গে করা। সেটা আমার ব্যাবসা হোক, চাকরি হোক অথবা নামাজ হোক কিংবা রোজা। যাই হোক সমস্ত কাজ সততার সঙ্গে আঞ্জাম দেওয়া। এবং এই ব্যাপারে নিজের সাথে প্রশ্নোত্তর করা যে, আসলে আমি কতখানি সততার সাথে চলছি আর কতটুকু চলা প্রয়োজন?

তিন. পরস্পরে সত্যের দাওয়াত দেয়া। ভালো কথা, কাজের ব্যাপারে আলোচনা। হয়ত অনেকেই সাদরে গ্রহণ করবে না তবুও বলতে থাকা এবং নিজে তা করতে থাকা।

চার. ধৈর্যের সঙ্গে থাকা। মনে হবে, মানুষকে আর কত বলবো! আমার কথায় সাড়া দেয় না। অবহেলা করে। কিন্তু এরপরও ধৈর্যের সাথে ইমান, আমল এবং সততার সাথে লেগে থাকা।

এই পন্থায় কোনো মানুষ যদি দুনিয়ার এই জীবনকে পরিচালনা করতে পারে তাহলে আখেরাত জীবনের ক্ষতি থেকে সে পরিত্রাণ পাবে। এটাই সুরা আসরে আল্লাহ তা’আলার প্রতিজ্ঞা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মুমিনের জীবনের খোলাসা যে সুরা

আপডেট টাইম : ১২:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩