ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

লস অ্যাঞ্জেলেসে নজরুল সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫
  • ৫৯৮ বার

তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরিজের যৌথ উদ্যোগে লস অ্যাঞ্জেলেসে নবমবারের মতো নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নজরুলের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন বিশেষ অতিথি গুলশান আরা কাজী। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব রিলিজিয়াস স্টাডিজের অধ্যাপক ড. ফিলিপস কে হারম্যান নজরুলের রচনা নিয়ে আলোচনা করেন।

আয়োজনে বিশেষ আমন্ত্রিত শিল্পী ছিলেন শাহিন সামাদ। তিনি সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়া স্থানীয় শিল্পীরা নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন।

সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে চ্যানেল আইকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে চ্যানেল আই ও চ্যানেল আইয়ের কর্মকর্তা আমীরুল ইসলাম, আহমাদ মাযহার, গিতালী হাসান ও মৌসুমি বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।

অন্যদিকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে আয়োজনকারী তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার শিপার চৌধুরীকেও সম্মাননা জানানো হয়।

সম্মেলনে অসংখ্য বাংলাদেশী যোগ দিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান উপস্থপনা করেন চ্যানেল আইয়ের মৌসুমি বড়ুয়া।

এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

লস অ্যাঞ্জেলেসে নজরুল সম্মেলন

আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫