ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী (৩-২১ সেপ্টেম্বর) ক্যাপস্টোন কোর্স-২০২৩ শেষ হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের সেনানিবাসের এনডিসি অডিটোরিয়ামে শেষ হয়েছে এ কোর্স। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তিন সপ্তাহব্যাপী পরিচালিত এ কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতাসহ মোট ৩১ জন ফেলো অংশ নেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করার জন্য ফেলোদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ফেলোদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এ ক্যাপস্টোন কোর্স। তিনি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য ফেলোদের আন্তরিকভাবে অনুরোধ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী

আপডেট টাইম : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩