ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মেসি ফিরে এসো… বললেন ম্যারাডোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
  • ৫৭৬ বার

দেশের জন্য কিছু করতে পারেননি- এই ভাবনা থেকেই জাতীয় দলের জার্সি গায়ে না খেলার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। এই সিদ্ধান্তে হতবাক সারবিশ্ব। সোমবার আলোচনার বিষয় ছিল এই একটিই- মেসিকে কি সত্যি সত্যি সাদা-আকাশি জার্সি গায়ে আর দেখা যাবে না? কোপা আমিরকার ফাইনালের আগে দেশটির কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোন বলেছিলেন, কাপ না জিতলে দেশে ফিরে আসার দরকার নেই। কাল সেই ম্যারাডোনাই বললেন, ‘মেসি ফিরে এসো।’ একটি অনলাইন পোর্টালকে তিনি বলেন, ‘তাকে দলে থাকতেই হবে। কারণ তার সামনে আরো অনেক দিন পড়ে আছে।’ ‘আগামী বিশ্বকাপে শিরোপা জিততে তাকে রাশিয়ায় যেতে হবে।’ শুধু ম্যারাডোনাই নয়, দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত মেসিকে অনুরোধ করেছেন জাতীয় দল থেকে বিদায় না নিতে। মেসির অবসরের খবর নিয়ে অনলাইনে ভক্তদের হতাশার খবর ছড়িয়ে পড়ার পর দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাসরি মেসিকে ফোন করেন। অনুরোধ করেন তার সিদ্ধান্ত বদল করার। প্রেসিডেন্টের মুখপাত্র এএফপিকে ফোনে জানান, ‘প্রেসিডেন্ট তাকে নিজে ফোন করেন এবং বলেন, জাতীয় দলে তার পারফরমেন্সে তিনি কতটা গর্বিত। পাশাপাশি বলেন সমালোচনায় কান না দিতে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মেসি ফিরে এসো… বললেন ম্যারাডোনা

আপডেট টাইম : ১১:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬