ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ঈদে ২৪ ঘন্টা খোলা থাকবে হাসপাতাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
  • ৮২৩ বার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটির সময় সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ২৪ ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকবে। এছাড়া ঈদের দিন, পবিত্র শবে-কদরের পরদিন ও দুই শুক্রবার ছাড়া প্রতিদিন সীমিত পরিসরে বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটিতে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চালু রাখার বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা অব্যাহত আছে কিনা তা তদারকি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে দুটি পৃথক কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের ফোন নম্বর জানিয়ে দেওয়া হবে।

সভায় দেশের সকল সরকারি হাসপাতালে সরকারি ছুটির দিনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসক, নার্স এবং সুসজ্জিত অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল চিকিৎসা সেবা প্রদানের সরঞ্জামাদি মজুদ এবং মহাসড়ক, রেল ও নৌ-পথে আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবেলায় জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, ওষুধপত্র ও সরঞ্জামাদি প্রস্তুত রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঈদের ছুটিকালীন চিকিৎসকদের রোস্টার ডিউটির মাধ্যমে দায়িত্ব পালন নিশ্চিত করতে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০১৬-১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে চুক্তিপত্র মন্ত্রীর হাতে তুলে দেন।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মুস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয়, অধিদফতর এবং দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ঈদে ২৪ ঘন্টা খোলা থাকবে হাসপাতাল

আপডেট টাইম : ১১:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬