ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • ১৯২ বার

ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিক, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৮১ বছর।

নেক্সাস কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মতিউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে ছিলেন। ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃত ছিলেন তিনি।

প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

আপডেট টাইম : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩