ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সাঈদীর মৃত্যুতে ‘শোক’ জানিয়ে ছাত্রলীগের বহিষ্কার ও অব্যাহতি ২২৭ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১৬৮ বার

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ ও ‘ইতিবাচক’ মন্তব্য করে পদ হারিয়েছেন ছাত্রলীগের অন্তত ২২৭ জন নেতা-কর্মী। তাঁদের সংগঠনের পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে। তবে এ হিসাবও সম্পূর্ণ নয় বলে জানিয়েছে ছাত্রলীগ। ধারণা করা হচ্ছে, এটা বেড়ে তিনশ ছাড়িয়ে যেতে পারে।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ‘সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় শতাধিক নেতা-কর্মীকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। তবে এখনো আমাদের হাতে সব খবর পৌঁছায়নি। এখনো কিছু কিছু জায়গায় ব্যবস্থা প্রক্রিয়াধীন। দপ্তর সেলে সব ডেটাবেইস করে রাখা হবে। ’

ছাত্রলীগের কেন্দ্রীয় আরেকটি সূত্র থেকে জানা যায়, যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের অনেককে ফেরানো হতে পারে। আমাদের কাছে তথ্য রয়েছে অনেকেই ছাত্রলীগ নেতাদের নামে ফেক আইডি খুলে সাঈদীর জন্য শোক প্রকাশ করেছে। আমরা তদন্ত করছি। সব তথ্য আমাদের কাছে পৌঁছালে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

কারাবন্দি সাঈদী ১৪ আগস্ট রাতে হাসপাতালে মারা যান। এতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য পোস্ট করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর ১৬ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ায় তিন নেতাকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে ছাত্রলীগে অব্যাহতি ও বহিষ্কার শুরু হয়। সর্বশেষ গতকাল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ সহসভাপতিসহ ১৫ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নওগাঁয় ১৪ নেতা-কর্মীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

এ ছাড়া বরিশালের উজিরপুরে ৫ জন, যশোর জেলা ছাত্রলীগের ১ জন ও গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ জন, চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ায় আরও ২১ জন, চট্টগ্রামের সন্দ্বীপের ৩ জন, জামালপুরে ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, ফেনীতে ২০ জন, রংপুরে ১৪ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ১৫ জন, লালমনিরহাটে ১২ জন, কক্সবাজারের পূর্ব বড় ভেওলায় ৩ জন, গোপালগঞ্জের কোটালিপাড়ায় ১ জন ও কাশিয়ানীতে ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুরের নাজিরপুরে ২ জন, পাবনায় ৭ জন, ময়মনসিংহের নান্দাইলে ৩ জন, বরিশালে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলার দৌলতখানে ৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতিসহ সর্বমোট ২২৭ ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দায় ১ জনকে শোকজ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাঈদীর মৃত্যুতে ‘শোক’ জানিয়ে ছাত্রলীগের বহিষ্কার ও অব্যাহতি ২২৭ নেতা

আপডেট টাইম : ০৯:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩