ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

কটিয়াদীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ১৮৮ বার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনষ্টিটিউশনের পুকুর থেকে নাজমা আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকালে পুকুর থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। নাজমা আক্তার উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হন নাজমা। পরবর্তীতে তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। বিকালে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে কটিয়াদী থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে এই লাশ নাজমা আক্তারের বলে সনাক্ত করে। এ সময় তার পরিবারের লোকজন জানায়, নাজমা আক্তার একজন মৃগী রোগী ছিলেন। এর আগেও সে পানিতে পড়ে ছিল।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, নাজমা আক্তার একজন মৃগী রোগী ছিলেন তাই ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে পানি পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

কটিয়াদীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩