ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টিসিবির কার্ড বিতরণে জনপ্রতিনিধিদের স্থানীয় জনসাধারণকে অবহিত করতে বলেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ১৬০ বার

টিসিবির ডিজিটাল কার্ড বিতরণ এবং ডিলার নিয়োগ ও বাতিলের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে বলেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়াও তারা পণ্য সরবরাহের আগে স্থানীয় জনসাধারণকে অবহিত করতে বলেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে টিসিবির পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সরাসরি গুদামজাত করা এবং পণ্যগুলোর গুণগত মান পরীক্ষা করে জনসাধারণের মাঝে সরবরাহ করার জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ও মুহিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গণমুখী কার্যক্রম, টিসিবির ১০ বছরের অনিষ্পন্ন অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান কমিটির নবম এবং ১৪তম বৈঠকে টিসিবির বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন/অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

কমিটি এ সময় টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থ সচিব, বাণিজ্য সচিব ও অডিটর জেনারেলের দপ্তরের সমন্বয়ে আলোচনার মাধ্যমে দ্রুততর সময়ে অডিট আপত্তিগুলো নিষ্পত্তি করার জন্য সুপারিশ করে। এ ছাড়াও টিসিবির জনবলের ঘাটতি পূরণে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান এবং গোডাউন সমস্যা নিরসনে বিজেএমসির অব্যবহৃত গুদাম ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনার জন্য বলেছে সংসদীয় কমিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টিসিবির কার্ড বিতরণে জনপ্রতিনিধিদের স্থানীয় জনসাধারণকে অবহিত করতে বলেছে

আপডেট টাইম : ০১:২০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩