ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ১৩৬ বার

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাদের পাশাপাশি বিপুলসংখ্যক কর্মী-সমর্থক এতে অংশ নেন। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ শোভাযাত্রা হয়। এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে। শোভাযাত্রায় যোগ দিতে দুপুর দুইটার পর থেকেই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আগত নেতা-কর্মীরা পদব্রজেই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুনে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন নেতা-কর্মীরা। তাদের অনেকে স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’। কেউ কেউ নৌকা ও ঘোড়ার গাড়ি দিয়ে কর্মসূচিতে যোগ দেন। শোভাযাত্রায় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফরিদ উদ্দিন রতনের সুসজ্জিত বিশাল ঘোড়ার বহরে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরা হয়। অন্য নেতা-কর্মীরাও বর্ণিল সাজে সুসজ্জিত হয়ে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

আপডেট টাইম : ১২:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩