ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নবম পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড: অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুসংবাদ! ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

একজন বাবার কান্না ও ভিআইপিদের ট্রিটমেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ২৫০ বার

ডেঙ্গু আক্রান্ত সন্তানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেন রাত ৩ টায়। ট্রিটমেন্ট শুরু হয়েছে সকাল ৭ টায়। যা হবার তাই হয়েছে। বিকেল ৪ টায় মারা গেলো ৬ বছরের শিশু সন্তান তাশফিন। বাবা হাউমাউ করে কাঁদছিলেন, আর বলছিলেন, রাতে জুনিয়র ডাক্তাররা কোনো সিদ্ধান্ত দিতে পারছিলেন না। তাকে বলা হলো, সকালে বড় ডাক্তাররা এলে ট্রিটমেন্ট শুরু করবেন। এমনকি হাসপাতাল থেকে অক্সিজেনটুকু দিতে পারছিলেন না কর্তব্যরত চিকিৎসক। যে অ্যাম্বুলেন্সে করে বাচ্চাটিকে হাসপাতালে আনা হয়েছে, সেই গাড়ি থেকে নিয়ে অক্সিজেন দিতে বলেন। তাই করলেন বাবা। তারপরও শিশুটিকে বাঁচানো গেলো না। বাবার আক্ষেপ, রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল। হাসপাতালে নেওয়ার পরপর ট্রিটমেন্ট শুরু করলে বাচ্চাটিকে হয়তো বাঁচানো যেতো। এই আক্ষেপ নিয়েই হয়তো বাবাকে বাকী জীবন কাটাতে হবে। বাবা আরটিভি অনলাইনের সিনিয়র সাব-এডিটর আবুল হাসান। আজ শুক্রবার সন্ধ্যায় বাবার হাতে সন্তানের লাশ দাফন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যসেবার কি কোনো উন্নতি হয়েছে? একজন বাবা রাত তিনটায় অক্সিজেন পাবেন না, আইসিইউ পাবেন না, সিনিয়র ডাক্তার পাবেন না, তাহলে কিসের উন্নতি? তদবির ছাড়া, উৎকোচ ছাড়া কেউ কি সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পেয়েছেন? এখনো সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহারে ব্যথিত রোগী ও তাদের স্বজনরা। বারবার সাধারণ জনগণ দাবি জানিয়ে আসছেন, ভিআইপিদের চিকিৎসা সরকারি হাসপাতালে করানোর। সেই দাবিও উপেক্ষিত হয়ে আসছে। জনগণের এই দাবি বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালের চিত্র পাল্টে যেত। ভিআইপিরা সারাদিন দেশপ্রেমের বুলি আওড়াবেন, আর চিকিৎসা করাবেন বিদেশে কিংবা বেসরকারি হাসপাতালে, এটা জনগণের সঙ্গে তামাশা করা ছাড়া আর কি!

লেখক : আকতার হোসেন
বার্তা সম্পাদক, আরটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর

একজন বাবার কান্না ও ভিআইপিদের ট্রিটমেন্ট

আপডেট টাইম : ১২:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩