ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৩০ জুলাই রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১৫০ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ও বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ। সে হিসেবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। এর অংশ হিসেবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভা করতে যাচ্ছেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার রংপুর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। সূত্র জানায়, রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৩০ জুলাই জনসভা আয়োজনের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানা গেছে, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, এইচএন আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় রংপুরের রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩০ জুলাই রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা

আপডেট টাইম : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩