ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পাল্টে যাবে হাওরাঞ্চল ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক হলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
  • ৮৩৪ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মালদ্বীপে যেমন হাজার খানেক দ্বীপ রয়েছে, কিশোরগঞ্জের হাওরের প্রায় ১২শ’ গ্রামকেও মালদ্বীপের দ্বীপের মতোই মনে হয়। তবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ কাজ শেষ হলে পাল্টে যাবে হাওরের চেহারা।

কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে অল-ওয়েদার মহাসড়ক নির্মাণ কাজ উদ্বোধন করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।

মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এসময় তিনি এ সড়ক ছাড়াও সড়কের তিনটি বড় এবং সাতটি ছোট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে ডাকবাংলো মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ শেষ হলে বর্ষাকালেও তিন উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ থাকবে। ভবিষ্যতে অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হলে হাওরের লোকজন সড়কপথে যে কোনো স্থানে যাতায়াত করতে পারবেন।

তিনটি উপজেলায় এর আগে সাবমারসিবল (ডুবো) সড়ক নির্মাণ হওয়ায় হাওরের মানুষকে এখন আর জেলা শহরে গিয়ে হোটেলের ভাড়া গুণতে হয় না। একটা সময় ছিল, হাওরের মানুষ মামলার হাজিরা দিতে একদিনের জন্য জেলা আদালতে গেলে তাদের তিনদিন থাকতে হতো। এখন আর সেই দিন নেই। এখন হাওরের মানুষ দুই থেকে তিন ঘণ্টায় জেলা শহরে যেতে পারছেন, বলেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পাল্টে যাবে হাওরাঞ্চল ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক হলে

আপডেট টাইম : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬