ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগামী ১৮ ও ১৯ জুলাই মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ১৫৭ বার

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে ১৮ জুলাই সারাদেশের জেলা-মহানগরে একই দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুধু ঢাকায় পদযাত্রা কর্মসূচি করবে দলটি।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ জুলাই রাজধানীতে ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ১৯ তারিখ উত্তরা থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত আরেকটি পদযাত্রা হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের একটাই দাবি, এই সরকারের পতন এবং নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একইভাবে এদিন সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি করা হবে। এর পরদিন ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করা হবে।

ফখরুল বলেন, এ কর্মসূচি ঘোষণা দিলাম। ওইদিন কর্মসূচি করার আগেই দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেবেন, পদত্যাগ করে বিদায় নেবেন। যদি বিদায় না নেন, তারপর তো আরও কর্মসূচি আসছেই। কঠোর কর্মসূচি দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবে জনগণ।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই একদফা আন্দোলনের ঘোষণা ব্যক্তি মির্জা ফখরুলের নয়, তরুণ প্রজন্মের তরুণ্যের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এ ঘোষণা। দেশের ১৮ কোটি মানুষ, যারা গণতন্ত্রের জন্য তাকিয়ে আছেন, তাদের জন্য ঘোষণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগামী ১৮ ও ১৯ জুলাই মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট টাইম : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩